Login and Register From page

ওয়েব ডিজাইনার এ আপনাকে স্বাগতম। 


HTML কেনো শিখবো ও ইতিহাস:



 কেনো শিখবো?

   বর্তমানে একজন অতি সাধারণ মানুষেরও একটি নিজস্ব ওয়েব সাইট থাকে।

এইচটিএমএল এর মাধ্যমে আপনি আপনার এই নিজস্ব ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন।

আমাদের এই অ্যাপসটিতে আমরা খুবই সহজভাবে উপস্থাপন করেছি যেন আপনিও খুব সহজেই পুরো এইচটিএমএল শিখতে পারেন এবং নিজের ওয়েবসাইটটি তৈরি করতে কোন ডেভেলপার ভাড়া না করে নিজেই করতে পারেন।

এইচটিএমএল শেখা খুবই সহজ এবং আশা করি আপনি আমাদের এই অ্যাপসটি উপভোগ করবেন।


 HTML এর ইতিহাস:

  HTML বা Hyper Text Mark Up Language তৈরি করেছেন টিম বার্নাস-লী। HTML তৈরির উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণার তথ্য উপাত্ত দ্রুত পৃথিবীর বিভ্ন্নি স্থানে আদান প্রদানের ব্যবস্থা করা। ১৯৯০ সালের দিকে NCSA কর্তৃক ডেভলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML পরিচিতি লাভ করে। ১৯৯৭ এর জানুয়ারীতে WC3 কর্তৃক প্রথম ডেভলপকৃত HTML3.2 প্রকাশিত হয়। একই বছরে শেষে ডিসেম্বরে WC3 HTML এর নতুন সংস্করণ HTML4.2 প্রকাশ করে। ২০১০ সালে বর্তমানে প্রচলিত HTML এর সর্বশেষ ভার্সন HTML5 জনসম্মূখে পরিচিতি লাভ করে।


 

উদাহরণ প্রোগ্রাম:

<!DOCTYPE html>

<html>

<head>

  <title>এইচটিএমএল উদাহরণ</title>

</head>

<body>


  <h1>এটি একটি হেডিং</h1>

  <p>এটি একটি প্যারাগ্রাফ।</p>


</body>

</html>


 বি:দ্র:  Output  দেখার জন্যে একটা  নোটপ্যাড  open  করে  উপরের উদাহরনের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি যে কোন Browser  দিয়ে open করুন।

এইচটিএমল ডকুমেন্টের যেকোন এলিমেন্টকে স্টাইলিং বা একটা রুপ দিতে সিএসএস ব্যবহার হয়। একটা প্যারাগ্রাফ (<p></p>) বা হেডিং (<h1></h1>) বা যেকোন এলিমেন্ট কে ধরুন রং করতে চান, ফন্ট বড় ছোট করতে হবে, অবস্থান এক দিক থেকে অন্যদিকে নিতে হবে, ব্যাকগ্রাউন্ড রং বদলাতে হবে এরুপ শত ধরনের স্টাইল পরিবর্তন সিএসএস দিয়ে করা হয়। বিশেষ করে লেআউট তৈরীর জন্য সিএসএস সবচেয়ে বেশি জরুরি।

বর্তমানে সিএসএস ৩ চলে এসেছে (এখনও কাজ চলছে)। এর আগের ভার্সন হল সিএসএস ২.১। তবে সিএসএস ৩ এখন অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে এবং CSS 3 ব্যবহার দিন দিন বেড়েই চলছে।

CSS - Cascading Style Sheets

এইচটিএমএল এলিমেন্টের বিপরীতে সিএসএস রুল লেখা হয়। ওয়েবকোচবিডিতে সিএসএস এর মৌলিক বিষয়াদি থেকে শুরু করে সিএসএস ৩ এরও প্রয়োজনীয়গুলি নিয়ে টিউটোরিয়াল দেয়া হবে।



আর একটি কথা না বললেই নয় সিএসএস শেখার আগে অবশ্যই এইচটিএমএল সম্বন্ধে ভাল জানতে হবে। এইচটিএমএল না জানলে আমাদের এইচটিএমএল টিউটোরিয়াল গুলি পড়ে আসুন।



**একটা এইচটিএমএল পেজে <head> ট্যাগের ভিতর <style> ট্যাগ দিয়ে সিএসএস কোড যোগ করে পেজ স্টাইলিং করা যায়।এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস  আর যদি সিএসএস কোড বেশি হয়ে যায় তখন সিএসএস কোড আলাদা ফাইলে লেখা হয় এবং <head> ট্যাগের ভিতর <link> ট্যাগ দিয়ে সিএসএস ফাইলটি ঢুকিয়ে দেয়া হয়। এই পদ্ধতি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওয়েবকোচবিডি সাইটের অধিকাংশ টিউটোরিয়ালের উদাহরনগুলিতে ইন্টারনাল সিএসএস ব্যবহার করে দেখানো হয়েছে তবে বেশিরভাগ সময়ে এক্সটার্নাল সিএসএস লেখা ভাল।



Login and Register Form 


Facebook page Like Now

Comments